Logo

AL-AQSA

📢 Notice
Weekly Mock Test - 20 — আগামী 26/09/26 তারিখ অর্থাৎ শনিবার যে সমস্ত বিষয়ের সাপ্তাহিক পরীক্ষা রয়েছে সেগুলো নীচে দেওয়া হলঃ Nursery -math U.nursery-hindi One- Arabic Two- Bengali Three- hindi Four-math Five- science Six- history Seven -Geography Eight -Bengali Nine- Bengali Ten- L.scienceWeekly Mock Test - 20 — আগামী 26/09/26 তারিখ অর্থাৎ শনিবার যে সমস্ত বিষয়ের সাপ্তাহিক পরীক্ষা রয়েছে সেগুলো নীচে দেওয়া হলঃ Nursery -math U.nursery-hindi One- Arabic Two- Bengali Three- hindi Four-math Five- science Six- history Seven -Geography Eight -Bengali Nine- Bengali Ten- L.science
Slide 1Slide 2

Welcome to AL-AQSA

এটি একটি আদর্শ, আধুনিক ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান

📝 Apply Now🔐 Student Login

Why Choose Us

🎓

Tomorrow's Leaders

Nurturing confident, capable students ready for the future.

🌟

Making a Difference

Encouraging every student to create a positive impact.

📖

Academic Excellence

Thoughtful teaching methods for consistently strong results.

🤝

Strong Values

Building character and discipline alongside knowledge.

🏆

Proven Success

A track record of achievement, growth and progress.

🛡️

Safe Environment

A secure, supportive space where every student can thrive.

আল আকসা পাবলিক স্কুল সম্পর্কে
01

আল আকসা পাবলিক স্কুল সম্পর্কে

প্রতিষ্ঠানের ইতিহাস

আল আকসা পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে—একটি আদর্শ, আধুনিক ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি উন্নতমানের আধুনিক শিক্ষা উপকরণে সজ্জিত একটি বাংলা মাধ্যম স্কুল হিসেবে শিক্ষাক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলেছে। সম্পূর্ণ ক্যাম্পাস CCTV ক্যামেরার আওতাভুক্ত, যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলাবোধ নিশ্চিত করে।

যদিও শিক্ষার মাধ্যম মাতৃভাষা বাংলা, তবুও ইংরেজি, আরবি ও হিন্দি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তৃতীয় শ্রেণী থেকে কম্পিউটার শিক্ষা চালু রয়েছে, যাতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। প্রকৃতির সান্নিধ্যে সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধনই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য।

বর্তমান কম্পিউটার ও মোবাইল-রোবটের যুগে যেখানে মানবিক মূল্যবোধ ক্রমশ লুপ্তপ্রায়, সেখানে আল আকসা পাবলিক স্কুল শিশুদের মধ্যে মানবতাবোধ জাগ্রত করার লক্ষ্যে বিশেষভাবে সচেষ্ট। বিদ্যালয়ের বিশ্বাস— মানবতাবোধ জাগ্রত হলে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও বৈষম্য দূর হয়ে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে শিশু শ্রেণী থেকেই ধাপে ধাপে নৈতিক ও মূল্যবোধসমৃদ্ধ শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে।

কল্যাণ ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অভিভাবকদের সহযোগিতা ও বিশ্বাসকে পাথেয় করে এই দায়বদ্ধতা নিয়েই আল আকসা পাবলিক স্কুল তার পথচলা শুরু করেছে এবং ভবিষ্যতেও শিক্ষা ও মানবিকতার আলো ছড়িয়ে যাওয়ার প্রত্যাশা রাখে।

প্রধান শিক্ষিকার কলম
02

প্রধান শিক্ষিকার কলম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

সমস্ত প্রশংসা সেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য যিনি মানবজাতিকে জ্ঞান ও বিবেকের আলোর দ্বারা আলোকিত করেছেন এবং শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে সমাজকে আলোকিত করার পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব, মহান শিক্ষক হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রতি যিনি অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকার থেকে মানবজাতিকে মুক্ত করে সত্য জ্ঞান ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন।” (সহীহ মুসলিম ও বুখারী)

আজকের পৃথিবীতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পুঁথিভিত্তিক জ্ঞানার্জনই নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠনই হল প্রকৃত শিক্ষা। এই বিশ্বাসেই আমরা দৃঢ়ভাবে মনে করি, আধুনিক প্রযুক্তিনির্ভর একাডেমিক শিক্ষা এবং নৈতিক চরিত্র গঠনের সাথে ভারসাম্য বজায় রেখেই একটি জাতি সত্যিকার অর্থে উন্নত হয়ে উঠতে পারে।

শৈশবকালই একটি জাতির ভিত্তি রচনার শ্রেষ্ঠ সময়। এ সময়ে শিশুদের মধ্যে দেশীয় ঐতিহ্য, শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ এবং আত্মিক উন্নয়নের বীজ বপন করাই আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। আল আকসা পাবলিক স্কুল সে দায়িত্ব পালন করে চলেছে।

স্মার্ট বোর্ডের মাধ্যমে ইন্টার‍্যাক্টিভ ও অংশগ্রহণমূলক শিক্ষা প্রদান করা হচ্ছে, যা শিক্ষার্থীদের মনোযোগ, অনুধাবন এবং জ্ঞান প্রয়োগের ক্ষমতা বহুগুণে বৃদ্ধি করছে। আমাদের বিদ্যালয়ে বাংলা মাধ্যমে পাঠদান পরিচালনা করা হয়। তার জন্য রয়েছে স্বতন্ত্র শ্রেণী পরিকল্পনা, দক্ষ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং উপযোগী পাঠ্যসূচি, যাতে শিক্ষার্থী নিজস্ব মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন শিক্ষা লাভে সক্ষম হয়।

আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে, ২০১৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা একটি কোচিংয়ের ব্যবস্থা করেছি। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তারা কেবল পরীক্ষায় উত্তীর্ণ হবে না, বরং ভালো ফলাফল করে আমাদের গর্বিত করবে।

আল আকসা পাবলিক স্কুল কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি মূল্যবোধভিত্তিক গঠনতন্ত্র, যেখানে প্রতিটি শিশু যত্ন, দায়িত্ব ও ভালোবাসার সঙ্গে গড়ে ওঠে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ এবং সেই ভবিষ্যৎ নির্মাণের পথে আমরা সমভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনি যদি আপনার সন্তানকে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও আদর্শ পরিবেশে আগ্রহী হন, তবে আল আকসা পাবলিক স্কুল আপনার জন্য হতে পারে এক আদর্শ ও দূরদর্শী সিদ্ধান্ত।

আমি আন্তরিকভাবে সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং নিরন্তর সহযোগিতা করে চলেছেন। আপনাদের আস্থা ও সমর্থনই আমাদের অগ্রযাত্রায় প্রধান শক্তি। আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সহযাত্রাই আমাদের মূল পাথেয়।

পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং আল আকসা পাবলিক স্কুলকে সত্যিকারের একটি মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেন।


প্রধান শিক্ষিকা
মাসকুরা খাতুন
আল-আকসা পাবলিক স্কুল

সম্পাদকের কলম
03

সম্পাদকের কলম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

সমস্ত প্রশংসা সেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য যিনি মানবজাতিকে জ্ঞান ও বিবেকের আলোর দ্বারা আলোকিত করেছেন এবং শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে সমাজকে আলোকিত করার পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব, মহান শিক্ষক হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রতি যিনি অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকার থেকে মানবজাতিকে মুক্ত করে সত্য জ্ঞান ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন।” (সহীহ মুসলিম ও বুখারী)

এই পবিত্র বাণীগুলোর আলোকে আমরা আল-আকসা পাবলিক স্কুলে একটি এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি যেখানে ছাত্র-ছাত্রীরা কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং নৈতিকতা ও আত্মিক উন্নয়নে সমভাবে আলোকিত হবে। আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু পাশ-ফেল বা সার্টিফিকেটের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ মানুষ গড়ার পবিত্র ও ধারাবাহিক প্রক্রিয়া।

আমাদের প্রতিটি পাঠ, প্রতিটি উদ্যোগের পেছনে এই উদ্দেশ্যই নিহিত—ছাত্র-ছাত্রীদের একজন নৈতিক, চিন্তাশীল ও সমাজের দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তোলা। গত ছয় বছর ধরে ধারাবাহিক পরিশ্রম, অধ্যবসায় ও ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি, যা আল-আকসা স্কুল পরিবারের সকলের জন্য এক গৌরবময় অর্জন।

আলহামদুলিল্লাহ, ২০২৬ সালে আমরা আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি কোচিংয়ের ব্যবস্থা করেছি। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তারা কেবল পরীক্ষায় উত্তীর্ণই হবে না, বরং ভালো ফলাফল করে আমাদের গর্বিত করবে।

আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যালয়ের টিআইসি তারিকুল রহমান, একাডেমিক কাউন্সিল, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অশিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি, যাদের সহযোগিতায় আমাদের এই পথচলা এতদূর অগ্রসর হয়েছে।

আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সহযাত্রাই আমাদের মূল পাথেয়। পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং আল-আকসা পাবলিক স্কুলকে সত্যিকারের একটি মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেন।


তারিকুল রহমান
আল-আকসা পাবলিক স্কুল

04

ফটো

PHOTO GALLERY

ফটো গ্যালারি

আল-আকসা পাবলিক স্কুলের বিভিন্ন অনুষ্ঠান, বনভোজন ও শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তের কিছু ছবি।

📸

আমাদের স্কুলের পিকনিকের ফটো

পিকনিকের আনন্দঘন কিছু মুহূর্ত

ছবিতে ক্লিক করে বড় করে দেখুন
🎉

অনুষ্ঠানের ছবি

বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের ছবি

ছবিতে ক্লিক করে বড় করে দেখুন

আল-আকসা পাবলিক স্কুলের স্মরণীয় মুহূর্তগুলো ছবির মাধ্যমে সংরক্ষিত থাকুক।

05

ভিডিও

VIDEO GALLERY

ভিডিও গ্যালারি

আল-আকসা পাবলিক স্কুলের বিভিন্ন অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের কার্যক্রমের ভিডিও।

বনভোজন উৎসব
▶
SCHOOL EVENT

বনভোজন উৎসব

বিদ্যালয়ের আনন্দঘন বনভোজন উৎসবের বিশেষ মুহূর্ত।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
▶
SPORTS EVENT

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্ত।

শিক্ষার্থীদের খেলাধুলা
▶
STUDENTS ACTIVITY

শিক্ষার্থীদের খেলাধুলা

শিক্ষার্থীদের খেলাধুলা ও আনন্দঘন কার্যক্রমের কিছু মুহূর্ত।

▶ ভিডিও দেখতে উপরের যেকোনো thumbnail-এ ক্লিক করুন।